তিতাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

কুমিল্লার তিতাস উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ক্লিন এন্ড গ্রিন তিতাস ইউনিটের ব্যবস্থাপনায় এবং ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন ও গরীব ফাউন্ডেশনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার তিতাস প্রেস ক্লাবের চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩’শ চারা রোপন করা হয়েছে। এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক, ক্লিন এন্ড গ্রিন তিতাস ইউনিটের প্রধান সমন্বয়ক মোঃ আতাউর রহমান ,তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম ,কোষাধক্ষ্য মোঃ জুয়েল রানা, শাহপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ রাহুল মিয়া,ক্লিন এন্ড গ্রিন তিতাস ইউনিটের সদস্য মোঃ কামরুল হাসান,মোঃ নিরব,নূরে আলম,মমিনুল ইসলাম,কাউছার আহমেদ,ইসমাইল,মামুনুর রশিদ,মোঃ আশিক,সাইফুল ইসলাম,সাগর বাদশা প্রমূখ।

মোঃ আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর