পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে সারাদেশের সাথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ”প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ” এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়।

শনিবার (৫ জুন) দিনব্যাপী পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দোগে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম লুৎফর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ আনোয়ার হোসেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ, সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান।, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহব্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হমিদ টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, ভিডিও প্রদর্শনী, খামারীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনের পরে পর্যায়ক্রমে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখেন। পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ)ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম লুৎফর রহমান তাঁর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর