নাগেশ্বরীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর মুক্তমে এ অনুষ্ঠান হয়।

এ সময় প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল আলম, ভেটেরেনারী সার্জন ডা. কে এম ইফতেখারুল ইসলাম, প্রাণি সম্পসম্পদ সম্প্রসারণ অফিসার কোকিল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রাণি সম্পদের এলএসপিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদেরকে পুরস্কার বিতরণ করা হয়ে।

লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর