সাভারে বাসের চাপায় পোশাক শ্রমিক নিহত

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে সাভারে বাসের চাপায় আল মুসলিম (৬২) নামে আনলিমা পোশাক কারখানার এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই পরিচ্ছন্নতাকর্মী কাজে যোগদানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে পথে উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাস ও এর চালককে গ্রেপ্তার করা যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর