সরিষাবাড়ীতে বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

জামালপুরের সরিষাবাড়ীতে বাজেটকে স্বাগত জানিয়ে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির পক্ষ থেকে আনন্দ মিছিল ও র‍্যালি করেছে পিংনা ইউনিয়ন যুবলীগ।

শনিবার সকালে উপজেলার পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমানের উদ্যোগে এ আনন্দ র‍্যালি করা হয়।

র‍্যালিটি পিংনা হাটখোলা মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র‍্যালি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সেজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই বাজেট সবচেয়ে বড় বাজেট। এই বাজেট কৃষিবান্ধব, শিক্ষাবান্ধব এবং প্রযুক্তিবান্ধব। আমাদের এই বাজেট সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার সরকার তরুণদের প্রতি খেয়াল রেখে সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তাই আমরা তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই।’

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর