টাঙ্গাইলে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন এমপি ছানোয়ার হোসেন

টাঙ্গাইলে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুন) দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করেন- টাঙ্গাইল- ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র বিমোচনে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশু-পালনে সকলের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার জন্যই মূলত আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন। সকলের সহযোগিতায় প্রাণিসম্পদকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন। অনুষ্ঠানে ২৯ টি স্টলে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের প্রাণি প্রদর্শন করা হয়।
প্রদর্শনী শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর