উত্তরা ফ্রেন্ডস ক্লাবে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একাংশ

রাজধানীর উত্তরার বহুল পরিচিত ক্রীড়া ও সামাজিক সংগঠন উত্তরা ফ্রেন্ডস ক্লাব ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ (শনিবার) সকালে ফ্রেন্ডস ক্লাব ভবনের নিচ তলার চাপ ঘর নামক একটি রেস্টুরেন্ট থেকে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ সময় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যায়। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া ফায়ার সার্ভিসেরতৎপরতায় প্রায় দশ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

তবে সূত্র জানায়, আগুন লাগার ঘটনায় কেউ আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক গোলাযোগ থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হানিফ সাংবাদিকদের বলেন, ‘ভবনটির উপরেউঠার কলাপসিবল গেট ভেতর থেকে তালাবদ্ধ থাকায় ভবনে প্রবেশ করতে আমাদেরকে খুব বেগ পেতে হয়। তবুও আমরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করি এবং শেষ পর্যন্ত সকাল ৭টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

এদিকে আগুন লাগার বিষয়ে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদ আহমেদ সিদ্দিকী কাক্কা’র কাছে জানতে চাইলেতিনিও বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি সাংবাদিকদের জানান। এতে করে ভবনের নিচতলার কিছু দোকান-পাটসহ ২য় তলা ও ভবনের উত্তর পার্শ্বের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি। এছাড়াও গুরুত্বপূর্ণ কাগজ পত্রও পুড়ে গিয়েছে বলে জানা যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর