ইউপি নির্বাচন: আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনা জেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২ টায় ইউনিয়নের তালতলা নামক এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মির্ধা, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন মাস্টার,বরগুনা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মারুফ মির্ধা, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম তুরানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এসময় ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী সমাজসেবক সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।

তিনি আরো বলেন,চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেছি। আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন উপহার দেবো এলাকাবাসীকে।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর