কলাপাড়ায় সকল খাল দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

জীব বৈচিত্র্য পুনরুদ্ধার চিংগড়িয়া খাল সহ কলাপাড়া পৌরসভার সকল খাল দখল-দূষণমুক্ত করার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্ত¡রে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশে কলাপাড়া আঞ্চলিক শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সহ সভাপতি মো. দিদারুল আলম বাবুল প্রমুখ।

এসময় বক্তারা কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া খাল সহ সকল অবৈধ দখল খালগুলোকে দখল উচ্ছেদ করে খননের দাবী জানান।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর