টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিঞা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, জেলার ৫ লাখ ১৫ হাজার ৮৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৫ শিশুর মধ্যে একটি করে নীল রংগের (১ লাখ আই.ইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৬ হাজার ৭৯৫ শিশু মাঝে লাল রংগের (২ লাখ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে জেলায় তিন হাজার ১০ টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ করে দেয়া হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর