সকালে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

গাজীপুর মহানগরীর সালনায় সকালে রেললাইনে হাঁটতে গয়ে ট্রেনে কাটা পড়ে ২ নারী মারা গেছেন। শনিবার (০৫ জুন) সকালে সালনার টেকিবাড়ি এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এই ঘটনা ঘটে।

নিহত ওই দুই নারী হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৫) ও গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী সাজেদা (৫০)। তারা সালনা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই দুই নারী রেল লাইনে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। তখন তারা এই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জাংশন পুলিশের এএসআই কামাল হোসেন বলেন, সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে ট্রেনে কাটা পড়েন ওই দুই নারী। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর