মোট ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

ধর্ষণ ও নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের দুই থানায় দায়ের করা পৃথক ৬ মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে। শনিবার (১৮ মে) রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে।

এর আগে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৮ দিন রিমান্ডে রাখা হয় মামুনুল হককে। সর্বশেষ বুধবার পিবিআইয়ের করা মামলায় মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

শনিবার সকালে কড়া নিরাপত্তায় মামুনুল হককে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালত শুনানি শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জানা যায়, মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া ৬ মামলার মধ্যে ৩টির বাদী জেলা পুলিশ। দু’টি সিআইডি ও একটি দায়ের করেছে পিবিআই। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্ত্বরে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

সর্বশেষ মামলাটি গত ৫ এপ্রিল দায়ের করা হয়। এটি দায়ের করা হয়েছে চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর