রাজধানীর খিলগাঁওয়ে আজাদ (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। শুক্রবার (০৪ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তিনি পুলিশ লাইনে কর্মরত।
এর কিছুক্ষণ পর পুলিশের এই কর্মকর্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজাদকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার দিকে আজাদ নামে পুলিশ লাইনে কর্মরত এক এএসআইকে হাসপাতালে আনা হয়। এখানে থাকে ওয়াশ করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে আনা পুলিশ সদস্যরা জানান, বর্তমানে এএসআই আজাদ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি আছেন।
বার্তা বাজার/এসজে