খানাখন্দে ভরা রাস্তা, নেই সংস্কারের উদ্যোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড থেকে ভাদাই, মুরাদপুর, নন্দীগ্রামে মানুষের একমাত্র যাতায়াতের এই রাস্তাটি বছরের পর বছর বেহাল অবস্থায় রয়েছে। কোথাও ধান চাষ, কোথাও মাছ চাষের উপযোগী। রাস্তা দেখে বোঝার উপায় নেই যে এই রাস্তা কোনদিন ইটের খোয়া, পাথর ও পীচ দিয়ে নির্মাণ করা হয়েছিল।

এই রাস্তা নির্মাণের পর একবারো সংস্কার হয়নি বলে জানান অনেকেই। কুসুম্বী ও গাড়িদহ ইউনিয়নের মানুষজনের শেরপুর শহরে আসার এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি অতি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের কলেজরোড এলাকা থেকে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তায় খানাখন্দে ভরে গেছে। অতি বর্ষণের এই রাস্তায় চলাচলের অবস্থা আরো দূর্বিষহ ও ভয়াবহ হয়ে দাড়িয়েছে। রাস্তা দেখে বোঝার উপায় নেই যে এই রাস্তা কোনদিন ইটের খোয়া, পাথর ও পিচ দিয়ে নির্মাণ করা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শেরপুর শহরে যাতায়াত করেন দৈনন্দিন সকল কাজের হন্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেক লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও যেন কারো চোখে পড়েনা মানুষের এ চরম ভোগান্তি।

ইউনিয়নের মোহাম্মদপুর, বনমরিচা বটতলা থেকে গোসাইবাড়ি বটতলা রাস্তার এ ভগ্নদশায় প্রতিদিন যাত্রীবাহী ভ্যান, অটোরিকশা, রিক্সা, ভটভটি সহ বিভিন্ন যানবহন উল্টে গিয়ে মারাত্মক আহত হচ্ছেন মানুষজন। যানজট লেগেই আছে সর্বক্ষণ। এখনতো যানবাহনে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পরেছে। এই রাস্তা সংস্কার করতে শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চ্যেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন ওই এলাকার সাধারণ মানুষ।

রাস্তা সম্পর্কে সিএনজি চালক দুলাল মিয়া জানান, আমি এই রাস্তায় প্রায় ১৫ থেকে ২০ জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। জরুরী প্রয়োজনে কোন রোগী বা মুমুর্ষ ব্যাক্তিদের অল্প সময়ের মধ্যে হাসপাতালে নেয়াও সম্বব হয়না। ১০ মিনিটের রাস্তায় যেতে হয় ১ ঘন্টায়। এছাড়াও রাস্তার এমন ভগ্নদশা হওয়ায় সিএনজি ও সকল যানবহনের যন্ত্রাংশ বিকল হয়ে পরছে। অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা জরুরী।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মাদ বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে ওই রাস্তায় আপাতত রাবিশ ফেলা হয়েছে। খুব দ্রুত ওই রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

এ প্রসঙ্গে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাবিবর রহমান বলেন, যে সকল রাস্তা সংস্কারের প্রয়োজন তার তালিকা করে উপজেলা প্রকৌশল কার্যালয়ে জমা দেয়া হয়েছে। খুব দ্রুত কলেজরোড এলাকা থেকে গোসাইবাড়ি বটতলা এলাকার ওই রাস্তাটি সংস্কার করা হবে।

রাশেদুর হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর