বদলে যাচ্ছে পুলিশের পোশাক

বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। এরই মধ্যে পোশাকের মান যাচাইয়ে শুরু হয়েছে ট্রায়াল।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা গণমাধ্যমকে জানান, পুলিশের ইউনিফর্মের পরিবর্তন আনার বিষয়টি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। ট্রায়াল শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, মাসব্যাপী ট্রায়াল দিয়ে দেখা হবে নতুন ইউনিফর্ম কতটা আরামদায়ক। ডিউটিরত পুলিশ সদস্যরা এই পোশাকে কোনো অস্বস্তিতে পড়েন কি না সেটাও দেখা হবে। পরিবেশের সাথে মানানসইয়ের ব্যাপারটিও এখানে পরিলক্ষিত।

পুলিশ জানায়, বেশ কিছু রং ও মানের ইউনিফর্ম ইতোমধ্যে ট্রায়ালে এসেছে। এরপরে চুড়ান্ত একটিকে বেছে নেওয়া হবে।

ধারণা করা হচ্ছে, পুলিশের সকল ইউনিটের পোশাক একইরকম হবে। একরঙের বদলে এখন থেকে মিশ্র রঙয়ের পোশাক পড়বে পুলিশ সদস্যরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর