ধর্ষণের অভিযোগে নাগিন ৩’র অভিনেতা গ্রেফতার

ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় টিভি শো নাগিন ৩’র অভিনেতা পার্ল ভি পুরিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আজ শনিবার এ খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সঞ্জয় পাতিল জানান, ঘটনাটি পুরনো। ১৭ বছর ওই মেয়ে ও তার মা থানায় আমাদের কাছে এসে অভিযোগ করে। আমরা দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও যৌনতাবিষয়ক অপরাধ থেকে শিশুর সুরক্ষা আইনে মামলা নিবন্ধন করেছি। পার্লকে রিমান্ডে নেওয়া হয়েছে।

ভারতের জনপ্রিয় টিভি শো ‘নাগিন’র তৃতীয় মৌসুমে কাজ করেছিলেন পার্ল ভি পুরি। তাকে শেষবার দেখা গেছে ‘বক্ষ্মাস্ত্র টু’তে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর