১৩ জুন চীনের ৬ লাখ টিকা আসবে

২য় দফায় বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে। এর আগে বাংলাদেশকে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

আজ শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান জানান, আগামী ১৩ জুন বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।

চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর