টাঙ্গাইলে হেরোইন ও দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোড়াই রাকের টেকি গ্রামের তোতা খানের স্ত্রী শাহানাজ বেগম (শাহানা) (৪৫), সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের নীল মোহন নীলু সরকারের ছেলে অজয় সরকার (২১), ঐ মৃত ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (২২)। এসময় শাহানাজ বেগমের কাছ থেকে বিশ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক দুই লাখ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে, অজয় সরকার ও শামীম মিয়াকে ত্রিশ লিটার দেশীয় চোলাই মদ (যার মূল্য আনুমানিক নয় হাজার টাকা), দুইটি মোবাইল ফোন এবং চারটি সিম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক বিক্রয়ের নগদ এক লক্ষ তেত্রিশ হাজার নয়শত টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন এবং দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের মির্জাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। জেলার মির্জাপুর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন এবং দেশীয় চোলাই মদ সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় দুইটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর