রাজধানীতে একদিনে মাদক সংশ্লিষ্ট ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে আরও ৬১ জনকে মাদক সংশ্লিষ্টতার অপরাধে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (০৪ জুন) সকাল ৬টা থেকে শনিবার (০৫ জুন) সকাল ৬টা নাগাদ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৬০৫ পস ইয়াবা, ৭১৭ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন ও ৫৯ কেজি ৩৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদকসেবী ও কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা সমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামাওলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর