গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন করোনায়। অন্য ৪ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে।
শুক্রবার (০৪ জুন) সকাল ১০টা থেকে শনিবার (০৫ জুন) সকাল ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আটজন মারা গেছেন। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে প্রাণঘাতি করোনা সংক্রমণে। বাকি চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে।
মারা যাওয়া আটজনের পাঁচজনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্য তিনজন রাজশাহীর বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ২৯ নম্বরে মারা গেছেন ছয়জন। এছাড়া ৩৯ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে একজন করে করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তাবাজার/পি