ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। লম্বা সময় পর্যন্ত তাদের আটকে রেখেছিল ইকুয়েডর। কিন্তু পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হলো না সফরকারীদের। রিচার্লিসন ও নেইমারের লক্ষ্যভেদে শেষ হাসি হাসল স্বাগতিক সেলেসাওরা।

শনিবার বাংলাদেশ সময় সকালে পোর্তো আলেগ্রের স্তাদিও রিও-বেইরাতে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারাল তিতের শিষ্যরা। দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। বাছাইপর্বে ৫ ম্যাচ খেলে সবকটিতে জিতল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তালিকার শীর্ষে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা ইকুয়েডরের অর্জন ৫ ম্যাচে ৯ পয়েন্ট। সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে প্যারাগুয়ে চারে, উরুগুয়ে পাঁচে ও কলম্বিয়া ছয়ে অবস্থান করছে।

নিজেদের মাঠে পুরো ম্যাচে চালকের আসনে ছিল ব্রাজিল। বল দখলে ও আক্রমণে প্রাধান্য দেখায় তারা। তারা প্রতিপক্ষের গোলমুখে শট নেয় ১৬টি। যার মধ্যে লক্ষ্যে ছিল সাতটি। অন্যদিকে, ইকুয়েডরের তিনটি শটের একটিও ছিল না লক্ষ্যে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর