জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শুক্রবার (৪ জুন) বিকেল চারটার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় তিনি বলেন, দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেলে ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন। তবে দল যে প্রার্থীকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবে স্থানীয় আওয়ামী লীগ।
এছাড়া শূন্য হওয়া সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে করোনা সংক্রমণ রোধে দলীয় নেতাকর্মী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানেননি কেউ।
বার্তাবাজার/ই.এইচ.এম