পার্ক থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ-নির্যাতন, ধর্ষক আটক (ভিডিওসহ)
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে এক পথশিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতনে অভিযুক্ত সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৪ জুন) রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা মনু বেপারীর ঢাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডা ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরার মনু ব্যাপারির ঢাল এলাকা থেকে আমরা আসামি সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিককে আটক করতে সক্ষম হয়েছি।
উল্যেখ্য, কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ডাকপাড়া এলাকার মনির মেম্বারের টিনসেড বাড়িতে ১২ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক নামে এক বখাটের বিরুদ্ধে। ঘটনার পর পরই পালিয়ে যায় বখাটে সিদ্দিক ওরফে টাইগার । পরে কয়েকঘণ্টা চেষ্টার পর তাকে আটক করে র্যাব।
ভুক্তভোগী পথশিশু মেঘলা জানায়, সিদ্দিক ওরফে টাইগার পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় থেকে তাকে জোরপূর্বক কেরানীগঞ্জের নিয়ে এসে, আটকে রেখে মারধর করে, একাধিকবার ধর্ষণ করে এবং সুইচগিয়ার দিয়ে আঘাত করে।
রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম