সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ সিংহরতলীর চুনকুড়ি নদী থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (৪ জুন) রাত ৮ টার দিকে সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে এসব জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বনবিভাগ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা চুনকুড়ি নদীতে অভিযান পরিচালনা করেন। ওই সময়ে মাংস পাচারকারিরা একটি নৌকা ও ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বন আইনে মামলার প্রস্তুতি চলছিলো।
শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম