বাইড়া রক্তদান সংগঠন’র নতুন সভাপতি সালাউদ্দিন বাবু, সম্পাদক রবিন

“রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভুতি” এই স্লোগানকে সামনে রেখে গতবছরের জুনে যাত্রা শুরু করে কুমিল্লার মুরাদনগর উপজেলার ‘বাইড়া রক্তদান সংগঠন’। উপজেলার বাইড়া গ্রামের একদল উদ্যমী তরুণের প্রচেষ্টায় চলছে সংগঠনটি। তারা অসহায় রোগীদের স্বেচ্ছায় রক্ত দিয়ে সহযোগিতা করে আসছে।

সংগঠনের নিয়মানুযায়ী প্রতি এক বছর অন্তর নতুন করে পরিচালনা কমিটি গঠন করা হয়। এবারের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সালাউদ্দিন বাবু। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আরিয়ান রবিন।

নতুন কমিটি গঠন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে তারা এক সাধারণ সভার আয়োজন করে। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্য অতীতের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি নতুনদের মধ্যে রক্ত দানে অনুপ্রেরণা প্রদান, রক্তদানে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা ও উপকারিতা সকলের মধ্যে জ্ঞাত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সেই সাথে দুঃস্থ ও অসহায় যারা রয়েছেন তারাও যেন অতীব প্রয়োজনে রক্ত সহায়তা পেতে পারেন এ ব্যাপারে তারা জোরালো ভুমিকা রাখবেন বলেও জানিয়েছেন।

সাধারন সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে নব নির্বাচিত সভাপতি সালাউদ্দিন বাবু জানান, প্রতি বছর আমাদের জেলায় যে পরিমান প্রসূতি শিশু জন্ম দেওয়া সময় রক্ত স্বল্পতায় মারা যায় এবং বিভিন্ন দূর্ঘটনায় যারা প্রয়োজনীয় সময়ে এক ব্যাগ রক্তের অভাবে প্রাণ হারায় তাদের ঝুঁকি কমিয়ে শূণ্যের কোঠায় নিয়ে আসতে আমাদেরই ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই দেশে এমন দৃষ্টান্ত স্থাপন করতে যাতে প্রয়োজনের সময় রক্তের অভাবে কারও আপনজন হারাতে না হয়। এ ব্যাপারে দরকার সবার সহযোগিতা ও স্বতস্ফুর্ত অংশগ্রহণ।

বার্তা বাজার/কামাল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর