মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী এলাকায় বিশাল একটি কাঁচা ও পাঁকা মালের আড়ৎ উদ্বোধন করা হয়েছে।
কাঁচা মালের আড়ৎটির প্রতিষ্ঠা করে চর নয়াডাঙ্গী একতা নামের একটি স্থানীয় সংগঠন। শুক্রবার(৪ জুন) বাদ জুম্মা সংগঠনটির সভাপতি কাজী আইয়ূব আলী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
আড়ৎটির সভাপতি কাজী আইয়ুব আলী জানান, আড়ৎটির মাধ্যমে এলাকার বেকার যুব সমাজের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে। এলাকার কৃষকরা তাদের সবজির প্রকৃত মূল্য পাবে। পাইকারি ব্যবসায়ীরা তাদের সুবিধা অনুযায়ী দূর-দূরান্ত থেকে চাহিদামত কাঁচামাল সরবরাহ করতে পারবে। এতে চর নয়াডাঙ্গী এলাকা একটি বানিজ্যিক এলাকায় পরিনত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মোল্লা সুপার মার্কেটের মালিক মোঃ আহাদনুর মোল্লা, চর নয়াডাঙ্গী একতা কাঁচা ও পাঁকা মালের আড়ৎ এর সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রতন মিয়া(দারোগালী),জসিম উদ্দিন পাখি, সদস্য মোঃ কোহিনূর রহমান, ইউপি সদস্য মোঃ আব্দুস ছালামসহ স্থানীয় কাঁচা মাল বিক্রেতা, পাইকারি ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলন মাহমুদ/বার্তাবাজার/ই.এইচ.এম