ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক, দম্পত্তির বিরুদ্ধে মামলা
ফরিদপুরের বোয়ালমারীতে তিন’শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীকে শুক্রবার (৪ জুন) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই নারী ও তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের মাহফুজ শেখের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মাহফুজ শেখ পালিয়ে যায়। এসময় তার বসতঘরের স্টিলের আলমারী থেকে ৩০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাহফুজ শেখের স্ত্রী সীমা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ-সার্কেল) মো. মিজানুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ওই দম্পতির বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ‘পলাতক আসামী মাহফুজকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত সীমা বেগমকে আদালতে পাঠানো হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম