টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত
ধনবাড়ী উপজেলা বালক বালিকা ফুটবল দল চমৎকার ফুটবল খেলে বাসাইল উপজেলা বালক বালিকা ফুটবল দলকে পরাজিত করে এবং দিনের প্রথম ম্যাচে ঘাটাইল উপজেলা ফুটবল দল মির্জাপুর উপজেলাকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠেছে।
শুক্রবার (৪ জুন) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও টাঙ্গাইল ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের বালক বালিকা (অনুর্ধ্ব-১৭) দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে দিনের প্রথম ম্যাচে ঘাটাইল উপজেলা বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল দল ও মির্জাপুর উপজেলার বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলা গোলশুন্য ড্র হয়।
ট্রাইব্রেকারে ঘাটাইল উপজেলা ফুটবল দল ৩-০ গোলে মির্জাপুর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। দিনের দ্বিতীয় খেলায় বাসাইল উপজেলা বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল দল ও ধনবাড়ী উপজেলা বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল দলের আক্রমণ পাল্টা আক্রমণের আকর্ষনীয় খেলায় প্রথমার্ধ গোলশুন্য ড্র থাকে।
খেলার শেষ দিকে ধনবাড়ী উপজেলা বাসাইল উপজেলার ডিবক্রে ভিতর ফাউল থেকে পেনাল্টি পায়। পেনাল্টি থেকে সাগর গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়।
এরপর বাসাইল উপজেলা গোল পরিশোধে ব্যর্থ হলে পরাজিত হয়ে মাঠ ত্যাগ করতে হয়। বালিকা বিভাগের প্রথম ম্যাচে মির্জাপুর উপজেলা ও ঘাটাইল উপজেলার বালিকা দল অনুপস্থিত থাকায় দু’দলই বাদ পড়ে যায় আর দ্বিতীয় ম্যাচে ধনবাড়ী উপজেলার বালিকা (অনুর্ধ্ব-১৭) দল চমৎকার ফুটবল নৈপুন্যে ৩-০ গোলে বাসাইল উপজেলা বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল দলকে পরাজিত করে কোয়াটার্র ফাইনালে উঠেছে। ৩টি গোলই করেছে সিফা আক্তার।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম