চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার দেয়াং পাহাড়ে চিহ্নিত গণকবরে প্রথমবারের মতো মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় এটি করা হয়।
এর আগে গত ১৭ জানুয়ারি মুক্তিযোদ্ধাদের নিয়ে গনকবরটি পরিদর্শন করে চিহ্নিত করেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, এশিয়াটিক সোসাইটির মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জামাল উদ্দিন, জুলধা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিচার্ড ডি’ রোজা, মাইকেল মরেজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক সাঈদ খান আরজু , শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।
ওইসময় আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের তেজেন্দ্র দাশ, দীননাথ দাশ, তপন দাশ, মিন্টু দাশ, মিশু দাশ, কর্ণফুলী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৌ প্রকৌশলী রামচন্দ্র দাস (চন্দন), সাধারণ সম্পাদক মান্না দে, সহ সভাপতি পুলক দাশ মিটু, শিবু দাশ।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম