বেনাপোল দিয়ে ফেরত এলো ভারতে পাচার হওয়া কিশোর

ভারতে পাচার হওয়া আরাফাত(১৬) নামে এক কিশোরকে বেনাপোল বন্দর দিয়ে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। পাচারের প্রায় দেড় বছর পর তাকে দেশে ফেরত আনা হলো।

শুক্রবার (৪জুন) শেষ বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে। পাচার হওয়া সেই কিশোরের বাড়ি চট্রগ্রামের সাতকানিয় থানায়। কিশোরটি ওই এলাকার ফারুক আহম্মেদের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব বার্তা বাজার কে জানায়, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে পাচার হওয়া কিশোর কে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যার হেফাজতে দেওয়া হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া বেগম বার্তা বাজার কে বলেন, ভাল কাজের প্রলোভনে কোন একটি দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোর ভারতে যায়। এসময় পাচারকারীরা তাকে দিয়ে বোম্বায় শহরে ঝুকি পূর্ণ কাজে লাগায়।

পরে খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে সেখানকার আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় এনজিও সংস্থ্যা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। সেখান থেকে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাকে দেশে ফেরত পাঠানো হয়। কিশোর টি বর্তমানে জাস্টিস কেয়ার সংস্থার হেফাজতে রয়েছে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর