মানিকগঞ্জ সদর থানার ওসির সচেতনামূলক প্রচারণা
মানিকগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলি খান বিভিন্ন মসজিদে গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ , মাদক নির্মূল, ইভটিজিং , কিশোর গ্যাং সহ সদর থানায় কোন প্রকার ঘুষ নেওয়া হয় না। সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হয় এসব বিষয়ে মানুষের মাঝে সচেতনামূলক প্রচারণা চালাচ্ছেন ।
শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের চান্দর জামে মসজিদে মুসল্লিদের মাঝে সমসাময়িক ও বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারণা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ থানার ওসি আকবর আলি খান, গণ্যমান্য ব্যক্তিসহ মসজিদের মুসল্লিরা।
আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম