গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুন) বিকেলে টঙ্গীর মিলগেট অলিম্পিয়া মার্কেটে এই ঘটনা ঘটে। এসময় তিনটি তুলার গোডাউনের সব মালামাল পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/ই.এইচ.এম