সরিষাবাড়ীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু, আহত ২

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে আঙ্গুরী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুরী বেগম একই এলাকার মোজাম্মেল হকের স্ত্রী বলে জানা গেছে।

ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান, শুক্রবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আঙ্গুরী বেগম ঘরের বাইরে থেকে গোয়াল ঘরে গরু আনতে যায়। এসময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়।

অপর দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নে বজ্রপাতে ২ নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে চর সরিষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চর সরিষাবাড়ী গ্রামের মৃত আঃ আজিজ এর স্ত্রী আনোয়ারা বেগম (৫৬) ও বেলাল হোসেনের স্ত্রী লাকী আক্তার (৩৫)।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর