গত (৩১ মে) রাত আনুমানিক এক টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকায় নার্গিস আনোয়ার বাড়ির ভাড়াটিয়া জসিম উদ্দিনের ঘরে চুরি সংঘটিত হয়।
এসময় চোর/চোরেরা তার ঘর থেকে নগর ৯৫০০ টাকা, VIVO কোম্পানির বিভিন্ন মডেল স্মার্ট সাতটি মোবাইল সেট সহ সর্বমোট ৮৪ হাজার টাকা মূল্যের জিনিস চুরি করেছে বলে জানান ভাড়াটিয়া জসিম উদ্দিন।
এ বিষয়ে গত (৩ জুন) জসিম উদ্দিন অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। তার প্রেক্ষিতে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলি খান একটি মামলা রুজু করেন মামলা নং ১, ধারা ৪৫৭/ ৩৮০ পেনাল কোড। উক্ত মামলাটি তদন্ত ভার দেন মানিকগঞ্জ সদর থানায় কর্মরত এসআই (নি) মোঃ টুটুল উদ্দিন কে।
উক্ত মামলাটির দায়িত্ব নেওয়ার পর মানিকগঞ্জ সদর সার্কেল জনাব ভাস্কর সাহা, (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার এর দিকনির্দেশনা মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলি খান সার্বিক তত্ত্বাবধানে ব্যাপক অভিযান, অক্লান্ত পরিশ্রম করে ও সোর্স এর মাধ্যমে তদন্ত কর্মকর্তা এসআই (নি) মোঃ টুটুল উদ্দিন সঙ্গীয় অফিসারসহ এস আই(নি) সুমন সরকার ও এ এস আই (নি) প্রদীপ ঘোষ ঘটনার সাথে জড়িত আসামি আনোয়ার হোসেন (৩০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি নজরুল ইসলামের পুত্র। তার বাড়ি জেলার বড় সুরুন্ডী গ্রামে।
গ্রেফতারকালে তার কাছ থেকে উল্লেখিত মামলার চুরি হওয়া আলামত নগদ দুই হাজার টাকা ও VIVO কোম্পানির ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে আদালতে প্রেরণ করেন ।
গ্রেফতারকৃত আসামি চুরি বিষয়ে জড়িত ও উদ্ধারকৃত আলামত বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করেন এবং অনুমতিক্রমে তদন্ত কর্মকর্তা এস আই (নি) মোঃ টুটুল উদ্দিন গত ২৪ ঘন্টার মধ্যে একটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম