বিয়ে কেন করে, পার্টনারশিপ হলেই হয়: মালালা

সর্বকনিষ্ঠ নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই বিয়ে প্রসঙ্গে বলেছেন, আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।

লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এ জুন সংখ্যার প্রচ্ছদ তাকে নিয়ে করা হয়েছে। সেখানে প্রকাশিত হয়েছে ১৪ বছর বয়সে তালিবানদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিখ্যাত হয়ে যাওয়া মালালার একটি সাক্ষাতকারও।

তার এই সাক্ষাৎকার নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ধুম। এমনকি, কেউ কেউ তার মন্তব্যকে ‘ইসলামবিরোধী’ বলেও মন্তব্য করেছেন। বিয়ের মতো একটি সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার জন্য মালালার প্রশংসাও করেছেন অনেকে।

সাক্ষাৎকারে আরও অনেক বিষয়ে মন্তব্য করেছেন মালালা। হিজাব ও দোপাট্টা পরিধানের বিষয়েও তিনি খোলা মনে নিজের কথা ব্যক করেছেন।

মালালা বলেছেন, এটা আমাদের সংস্কৃতিক প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর