জামালপুরের বকশিগঞ্জে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সেই সাথে এক কৃষকের দুটি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪জুন) বিকালে বজ্রপাত শুরু হলে উপজেলার মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকি হারা গ্রামের মহিজল হকের ছেলে হর বাদশা(৪৫) পাট ক্ষেতে কাজ করার সময় মারা যায়। এছাড়া একই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মোছা,অকিজা(৩৫) বাড়ির উঠানে খড় তুলার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
অপর দিকে উত্তর মাইছানির চরের কালা মিয়ার ছেলে মো, খলিলুর রহমান(৫৫) ব্রক্ষপুত্র নদের গোসল করার সময় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।
এছাড়াও উপজেলার মাদারের চরে কৃষক বুদু মিয়ার দুটি গরুও বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
বকশিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজা বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/ই.এইচ.এম