সিরাজগঞ্জে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলতে নিষেধ করায় মা-বাবার উপর অভিমান করে মুরছালিন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
শুক্রবার (৪ জুন) বিকেলে জেলার বেলকুচি উপজেলার চন্দ্রগাঁতী জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। মুরছালিন ওই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে এবং সোহাগপুর শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলো। এ মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও প্রতিবেশীর মাঝে শোকের ছায়া নেমেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুরছালিন দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছিল। মা-বাবা ওই খেলা নিষেধ করায় অভিমান করে শুক্রবার বিকেলে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই পরিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে। তবে কোন অভিযোগ না থাকলে তার লাম স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম