হাটহাজারীতে ক্ষেত থেকে অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে ক্ষেত থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৪ জুন) সকালে গোলাটিকে নিষ্ক্রিয় করেছে হাটহাজারীর পুলিশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।

জানা যায়, বৃহস্পতিবার (০৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলমপুর এলাকার দক্ষিণ পাশে কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করা হয়েছিল।

সূত্র জানায়, আলমপুর এলাকার দক্ষিণ পাশেই বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং এলাকা। ধারণা করা হচ্ছে, ফায়ারিং করার সময় গোলাটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, এটি সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা। হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণরত সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ গোলাবর্ষণের সময় কামানের অবিস্ফোরিত গোলাটি কৃষিজমিতে এসে পড়তে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর