দেশের যে এলাকায় এখনও কেউ করোনায় আক্রান্ত হয়নি

সারাদেশেই চলছে মহামারি পর্যায়ের করোনা আতংক। অদৃশ্য এই ভাইরাসকে উপেক্ষা করে মানুষজন স্বাভাবিক জীবনযাপন করলেও সংক্রমণ পৌঁছে গিয়েছে দেশের সর্বত্রই। কিন্তু এখনও করোনামুক্ত রয়েছে দেশের সর্ব দক্ষিণের জনপ্রিয় এলাকা সেন্টমার্টিন।

কক্সবাজার জেলার মধ্যে এখন পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে পৌর এলাকা। ৩১ মে পর্যন্ত এই এলাকা মোট সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। ১ হাজার ২৫০ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে উখিয়া। তৃতীয় অবস্থানে ৯২৫ জন করোনা সংক্রমিত ব্যক্তি নিয়ে রয়েছে টেকনাফ উপজেলা। তবে এখন পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের কেউ এখনো করোনায় আক্রান্ত হননি।

এই দ্বীপের মানুষের জীবনযাপনও স্বাভাবিক। টেকনাফ উপজেলার এই দ্বীপের লোকসংখ্যা প্রায় ১০ হাজার। খোলামেলা পরিবেশ ও বাইরের লোকজনের দ্বীপে যাতায়াত বন্ধ থাকায় এমন পরিস্থিতি বলে দাবি করেন সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদুর রহমান।

জানা যায়, সাড়ে ১১ লাখ রোহিঙ্গার আশ্রয়স্থল টেকনাফ ও উখিয়ায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে অস্বাভাবিকভাবে। এজন্য ২৩ এপ্রিল থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত এই দু’টি উপজেলায় জারি করা হয়েছে কঠোর বিধি নিষেধ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর