পৌরবাসীর ভালোবাসা চিরকাল মনে রাখব: মেয়র আলা উদ্দিন

নেত্রকোনার দুর্গাপুর পৌর ৭ নং ওয়ার্ডের ঘোড়াইত এলাকাবাসীর সংবর্ধনা ও মত বিনিময় সভায় মেয়র আলা উদ্দিন বলেন আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন। এই ভালোবাসা আমি চিরকাল মনে রাখব। আপনারা আছেন বলেই আজ আমি মেয়র। যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে তিনি বলেন। শুক্রবার বিকেলে বিরিশিরি ওয়াই এম সি এ হলরুমে এ সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনায় মেয়রকে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মুকুট ও উওরীয় পরানো হয়।

মত বিনিময় সভায় ডা. সমুয়েল প্রান্তোষ সাংমার সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বান্টি সাংমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো.এমরোজ হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. অমলা বেগম।

সভায় এলাকাবাসী তাদের নানাবিধ সমস্যার কথা মেয়রের কাছে বলেন। এলাকাবাসীর সব রকম সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বাস দেন মেয়র।

রাজেশ গৌড়/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর