খেলনা ভেবে গ্রেনেড দিয়ে খেলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

খেলনা মনে করে পরিত্যক্ত গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরনে পাকিস্তানের কুয়েটায় ৩ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুন) স্থানীয় সময় বিকালে প্রদেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ শিশু।

কুয়েটার পুলিশ সূত্রে জানা যায়, কবরস্তানের পাশে পড়ে থাকা গ্রেনেডটিকে কুড়িয়ে পায় এক শিশু। পরে এটা দিয়ে সে তার সঙ্গীদের নিয়ে খেলতে থাকেন। এক পর্যায়ে বিস্ফোরণ হলে ৩ জন মারা যায়। আহত হয় আরও অন্তত ২ জন। তাদের সবার বয়সই ১০ থেকে ১৪ বছর।

বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন কুয়েটা রাজ্যের পুলিশ প্রধান জাভেদ কামার। তিনি বলেন, শিশুরা কবরস্থানে পাওয়া গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত ২ শিশুর অবস্থা গুরুতর।

এছাড়া পুলিশের সিনিয়র অফিসার আজহার ইকরামও গ্রেনেড বিস্ফোরণে শিশুদের হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর