বাংলাদেশ এখন ঋণগ্রহীতার পর্যায় থেকে ঋণ দাতার পর্যায়ে উন্নীত হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। শুক্রনার (০৪ জুন) বাজেট পরবর্তী এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের দেশ ভালো করছে। সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছি। ভারতসহ অন্য দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঋণ দেওয়ার সময় এসে গেছে। আমরা ঋণ নেবো না, ঋণ দেবো।
তিনি বলেন, বাজেটে ২০২১-২২ অর্থ-বছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে, গত বাজেটে ৮ দশমিক ২ শতাংশ ধরা হয়েছিল। বর্তমান পরিস্থিতি বেশিদিন থাকবে না। দেশ স্বাভাবিক হলে আবারও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা প্রবৃদ্ধি অর্জন করে দেখাবো। আমরা এর আগে যা বলেছি তাই করেছি এবারও করে দেখাবো।
অর্থমন্ত্রী আরও বলেন, আমরা যা বলি তাই করি। আমরা সারা পৃথিবীতে আলোচনার বিষয়- আপনারা মানেন আর না মানেন। আমাদের ডেট টু জিডিপি ৪০ এর নিচে। সময় যত যাচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ছে।
বার্তা বাজার/এসজে