বেড়েছে একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন।

শুক্রবার (০৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দেশে একদিনে নতুন করে মারা যাওয়াসহ এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জন। এছাড়া মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।

এই সম্যে নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭২৩ জন। যার ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে আরও ১৮ হাজার ১৫১ জনের।

এর আগে বৃহস্পতিবার (০৩ জুন) দেশে করোনায় ৩০ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর