বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লুৎফর রহমান লুটু (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর ঐ গ্রামের অফির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন লুৎফর। কাজ শেষে চিটাধান আলাদা করতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর