সিরাজগঞ্জ ঢাকা-পাবনা মহাসড়কের জুংলীপুর কবরস্থানের পাশে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের রওশন আলীর ছেলে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মটরসাইকেল নিয়ে বালসাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রফিকুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাওয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম এ মালেক/বার্তাবাজার/পি