পাংশাতে ৩টি গাঁজার গাছসহ গ্রেফতার ১

রাজবাড়ী পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সূর্বনাখোলা গ্রামে পাংশা থানা পুলিশের অভিযানে ৩টি গাঁজার গাছসহ আক্তার শেখ (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আক্তার শেখ ইউনিয়নের মৃত ময়নুদ্দিন শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বৃহস্পতিবার এ এস আই মোঃ রিপন খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা গ্রামের আক্তার শেকের রান্না ঘরের পিছন থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

যাহার ওজন ৩ কেজি ২৫০ গ্রাম, মূল্য অনুমান ১২ হাজার টাকা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন তিনটি গাঁজার গাছ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাহার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর