টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা হলেন উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের সোহরাব আলী আকন্দ (৮৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে সুফিয়া বেগম এবং রাতে সোহরাব আলীর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ করে সোহরাব আলী আকন্দ এবং তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ্য হয়ে পড়েন। প্রথমে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুইজনের করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই নিবির পরীচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রী মৃত্যুর ৫ ঘন্টা পর রাত ১০ দিকে সোহরাব আলী আকন্দরও মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী দুইজন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঘাটাইল উইজডম ভ্যালী স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কামাল হোসেনের বাবা-মা।
কামাল হোসেন জানান, শুক্রবার (৪ জুন) সকালে তাদের দুইজনের গর্জনা গ্রামের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি