কুড়িগ্রামে সাপের ছোবলে প্রাণ গেলো শিশুর

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাপের ছোবলে এক শিশুর মৃত্যূ হয়েছে। মৃত ঐ শিশুর নাম সাদিয়া (৪)। সে চিলমারী সদর ইউনিয়নের পাটোয়ারি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

শুক্রবার (৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম।

স্থানীয়রা জানান, শিশু সাদিয়া বাড়ির পাশে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে ছিল। জঙ্গলে থাকা বিষাক্ত সাপের কামড়ে আহত হলে পরিবারের লোকজন স্থানীয় ভাবে কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে গিয়ে ব্যার্থ হয়ে হাসপাতালে নিয়ে গেলে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর