ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে যাওয়া ধানের ক্ষতিপূরণ পেলেন কৃষক

মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে যাওয়া ধানের ক্ষতিপূরণ পেলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইয়েতপুর ও জামির্ত্তা ইউনিয়নের হুটের জামির্ত্তার মোট ১৮৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ অর্থ ক্ষতিপূরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে চান্দহর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৬২ জন কৃষককে ৪ লাখ ৯১ হাজার এবং হুটের জামির্ত্তার ১২১ জন কৃষককে ১৪ লাখ ৮ হাজার ৫ শত টাকা বিতরণ করা হয়েছে। এ অর্থ ইটভাটা মালিকদের নিকট থেকে আদায় করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নানের উপস্থিতিতে চান্দহর ইউনিয়নের কৃষকদের মাঝে টাকা বিতরণ করা হয়। বর্তমান ধানের বাজার মূল্য ও সরকারি ক্রয় অনুসরণ করে কৃষি কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন বলে জানা যায়।

এসময় স্থানীয় চেয়ারম্যান শওকত হোসেন বাদল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ওইদিন বিকালে হুটের জামির্ত্তার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে অর্থ বিতরণ করেন জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু।

এসময় স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তালিকা থেকে বাদপড়া কৃষকদেরও ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান।

মিলন মাহমুদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর