রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ে সুস্থ নন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে বলেও তিনি জানিয়েছেন।
শুক্রবার (০৪ জুন) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বাজেট পতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ফখরুল বলেন, উনাকে গতকাল বিশেষ একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ ম্যাডাম যে কেবিনে ছিলেন, সেখানে তার কোভিড-পরবর্তী কিছু প্রতিক্রিয়া হয়েছিল। ম্যাডামের রক্তে কিছুটা সংক্রমণ হয়েছিল।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ডাক্তারদের বিচক্ষণতা ও আন্তরিকতায় তারা সংক্রমণ দূর করতে সক্ষম হয়েছেন। যেহেতু ওখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সে কারণে তাকে এখন বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ হয়। তারপর থেকে বাসায়ই তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। পরে ৬ দিন পর ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বার্তা বাজার/এসজে